এইচ,এম,জহিরুল ইসলাম :-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে হৃদয় নামে ১৪ বছরের কিশোর বিদ্যুৎস্পর্শে মারা গেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে চম্পকনগর ইউনিয়নের স্টেডিয়ামের ছাদ থেকে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় হৃদয়।
হৃদয় উপজেলার ক্ষুদে হারিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।চম্পকনগর পুলিশ ক্যাম্পের এসআই ইব্রাহিম জানান, ওই কিশোর কয়েকজনকে নিয়ে মাঠে ফুটবল খেলছিল। এ সময় তাদের ফুটবল ছাদে আটকে যায়। ছাদ থেকে ফুটবল আনতে গিয়ে সেখানে থাকা বিদ্যুতের তারে আটকে হৃদয় মারা যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার দীন ইসলাম জানান, স্টেডিয়ামের একটি ভবনের উপর বিদ্যুতের তার ছিল। তারটি বেশ নিচু। ধারণা করা হচ্ছে, হৃদয় ওই তার পেরিয়ে যাওয়ার সময় পড়ে যায়। ছাদে পানিও ছিল। যে কারণে সে সহজেই বিদ্যুৎস্পর্শে মারা যায়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.