আব্দুল্লাহ আল হৃদয় :-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাবসায়ীর দোকানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চুরচক্র। উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনালে মিজান শিকদারের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিজান শিকদার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, বৃহঃস্পতিবার সকাল ১০টায় মিজান তার ব্যবসার দেড় লক্ষ টাকা ক্যাশ ড্রয়ারে তালা দিয়ে জরুরী কাজে বাইরে গেলে তাৎক্ষনিকভাবে একটি চুর দ্রুত তার দোকানে ঢুকে ৩০ সেকেন্ডের মধ্যে ড্রয়ারের তালা ভেঙ্গে টাকাগুলো নিয়ে যায়। কিছুক্ষন পর দোকান মালিক মিজান তার দোকানে ডুকে দেখে ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। আশেপাশে খোঁজাখোঁজি করে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় চুর টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে মিজান জানান, ঘটনার ব্যাপারে আমি বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে এছাড়াও সংঘবদ্ধ ডাকাতির ঘটনাও ঘটছে। আমি প্রশাসনের কাছে চোরচক্রটি ও ডাকাতদের দ্রুত গ্রেপতারের দাবী জানাচ্ছি
স্থানীয় ব্যবসায়ী শাহেদ আমিন খান জানান, সিসি ক্যামেরা দিয়েও আমরা নিরাপত্তা পাচ্ছিনা। এর আগে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মার্কেটে মদিনা ব্যাটারি হাউজে ডাকাতি করে ৮ থেকে ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। কিন্তু ডাকাতের কোন সন্ধান আজও পাওয়া যায়নি। আমরা এসব ঘটনায় আতঙ্কিত আছি।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি তদন্ত হাসান জামিল জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.