এইচ,এম,জহিরুল ইসলাম:-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাড়িঁর অধীনস্হ বুধন্তী ইউনিয়নের গাছতলা গ্রামের ফারুক মিয়ার বসত ঘরের ভিতর মাদক সহ আটক করেছে পুলিশ।
. বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫খ্রি. তারিখে ২:৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ আলী রেজা মামুন বিজয়নগর থানা ইসলামপুর পুলিশ ফাঁড়ি কর্মরত সঙ্গীয় ফোর্স সহ ইসলামপুর পুলিশ ফাড়িঁ এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাড়িঁ এলাকা বুধন্তী ইউনিয়নের গাছতলা গ্রামের ফারুক মিয়ার বসত ঘর হতে মোঃ ফারুক মিয়া(৫১), পিতা-রাজ খাঁ, ম সাং-গাছতলা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া তাহার হেফাজত হইতে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,৭৬০/-(এক হাজার সাতশত ষাট) টাকা উদ্ধার করে।
. এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী, বলেন, আমাদের থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন টিম কাজ করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলার দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.