এইচ,এম,জহিরুল ইসলামঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই পরাজিত মেম্বার প্রার্থীর দুই গ্রোফের মারামারিতে কলেজ ছাত্র খুন হয়েছে,সরেজমিন জানা যায়, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আশরাফ আলী ও মো. মহসিন মিয়া একে-অপরকে পরাজয়ের কারণ চিহ্নিত করে দোষারোপ শুরু করেন। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে বড়চাল পূর্বহাটি কামাল মিয়ার চা দোকানের সামনে কথাকাটাকাটির । এতে উভয়পক্ষের মোট আটজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।আহতরা হলেন- আশরাফ আলীর ছেলে মো. শুভ (১৮), সফর আলীর ছেলে মো. লিটন মিয়া (৪০), মো. সোমন মিয়া (৪২) ও মেম্বার প্রার্থী আশরাফ আলী (৪৫)। অপরপক্ষের মেম্বার প্রার্থী আব্দুর সোবহানের ছেলে মো. মহসিন মিয়া (৩৫) ও তার ভাই দেলোয়ার হোসেন (৩২), মো. মশু মিয়া (৩০) এবং শামসু মিয়ার ছেলে লালন মিয়া (৩০) ও বাদশাহ মিয়া (৩২)।
এ নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের করলে বিজয়নগর থানা পুলিশ আশরাফ আলী মেম্বার, মো. লিটন মিয়া ও অপর মেম্বার প্রার্থী মো. মহসিন মিয়া, দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
আহতদের মধ্যে ধর্মঘর ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী মেম্বার প্রার্থী মো. আশরাফ আলীর ছেলে মো. শুভ রোববার সকাল ৯টার সময় ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কলেজছাত্র নিহতকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মির্জা মো. হাছান জানান, ঘটনার পরপরই দুইপক্ষের মেম্বার প্রার্থীসহ চারজনকে তাৎক্ষণিক গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.