এইচ,এম,জহিরুল ইসলাম ;-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ২২৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে সিলেট সদর দপ্তর রেপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব) ৯ সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ২১ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে ১১ টায় ঘটিকায় থানাধীন সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৫ বোতল ফেনসিডিলসহ নয়ন খান (২০), পিতা- মোঃ মোহন খান, সাং- গোপালপুর (মানিক খানের বাড়ী), থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে। অপর অভিযান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় সিংগারবিল ইউপির উথারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ মোঃ নিঝুম মিয়া (১৯), পিতা- মোঃ সাজু মিয়া, সাং- উথারিয়াপাড়া (সরদার বাড়ী), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.