আব্দুল্লাহ আল হৃদয়,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
রবিবার ২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সিঙ্গারবিল ইউপির পূর্ব কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মুসলিম আহমেদ (২৫) কে আটক করে। সে উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর গ্ৰামের দুলাল মিয়ার ছেলে।
এ সময় তার হেফাজত হতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.