মোঃআবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সাদ পন্থীদের বিরুদ্ধে ৩০/১২/২০২৪ ইং তারিখে বিজয়নগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়,মানববন্ধনে বিজয়নগর উপজেলা বিভিন্ন মাদ্রাসার শিহ্মক, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব গন,শিহ্মার্থীসহ উপজেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন,মানববন্ধনে আলেমসমাজের মুরুব্বি গন বক্তব্যে বলেন, ২০১৮ সনে সাদ পন্থীদের লোকজন আমাদের উপর হামলা করে ছিল টঙ্গী বিশ্ব এজতেমায়,তারা আমাদের তাবলীগ জামাতের কেহ না,তারা তাবলীগ জামাতের নাম ব্যবহার নিজেকে আমির দাবী করছে,বক্তৃতারা আরও বলেন,বিগত ১৮/১২/২০২৪ ইং তারিখে টঙ্গীর ময়দানে গভীর রাতে নামাজরত ও ঘুমন্ত অবস্থায় নিরহ মুসল্লীদের উপর সন্ত্রাসী খুনী সাদপন্হীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের সুরায়ী নেজামের চার জনকে নৃশংসভাবে হত্যা করেছে, শত শত মুসল্লীদেরকে আহত করেছে, যাহা জাহেলিয়াত কে ও হারমানায়,এখনও আমাদের অনেক লোক হাসপাতালে চিকিৎসা রত অবস্হায় আছে।বক্তৃতারা দাবী করেন,আগামী একমাসের মধ্যে সাদপন্থীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং সাদ পন্থী কেহ যেন বিজয়নগর উপজেলার কোন মসজিদে আসতে না পারে সেইদিকে সজাগ থাকবে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা জহিরুল ইসলাম, মোহাম্মদ নাফিউল হক চৌধুরী,মাওলানা বদরুল আলম শাজাহান, মহিবুল আলম,মাওলানা মুফতি আবদুল মতিন,হরষপুর মাদ্রাসার মুহতামমিম সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার হুজুর বক্তব্য রাখেন বক্তৃতারা আরও বলেন,মুফতি তাহেরীকে ও আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.