সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকালে শ্রীপুর বাজার কমিটির আয়োজনে বিএনপির পাটি অফিসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জীর সঞ্চলনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা, হাজী আলী হায়দার,ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোশাহিদ আলম,
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাজার কমিটির সহ সভাপতি আলম, সাধারণ সম্পাদক নুরু মিয়া,অর্থ সম্পাদক আজহার ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী নেকবর আলী,ব্যবসায়ী মহিবুরসহ
বাজার কমিটির সকল সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ-সময় ইফতারের পূর্ব মহুত্বে উপস্থিত মন্ডলীদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা ও মৌলভী ফখর উদ্দিন,এর বিশেষ মোনাজাতের মাধ্যমে শত শত রোজাদার গন ইফতারে শুরু করেন। বাজার কমিটির পক্ষ থেকে প্রতিবছর এমন ইফতারের আয়োজন করা হবে এমন আশ্বাস দেন বাজার কমিটির সভাপতিসহ কমিটির সকল সদস্যবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.