
স্টাফ রিপোর্ট :-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চান্দুরা ইউনিয়নের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা।
জনসভায় সভাপতিত্ব করেন হাজী ছায়েদ মেম্বার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ বাবুল মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাফিজুর রহমান আলামিন। জনসভা সফল করতে সহযোগীতা করেন, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম, ওয়াসিম মিয়া, মিজান মিয়াসহ চান্দুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,
“আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও সবসময় আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন,
“ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ হলেও দুঃখজনকভাবে আমাদের নিজ এলাকায় গ্যাস সুবিধা নেই। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য গ্যাসের ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
তার বক্তব্য চলাকালে জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষ ‘হাঁস, হাঁস’ বলে স্লোগান দিতে থাকে। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ব্যাপক জনসমাগম জনতার মাঝে প্রার্থীর প্রতি ব্যাপক সমর্থনের চিত্র ফুটে ওঠে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হলে চান্দুরা ইউনিয়নসহ পুরো এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।