প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২২, ১১:০৫ অপরাহ্ণ
কসবায় ৫০কেজি গাজাসহ ১জন আটক।

- এইচ,এম,জহিরুল ইসলামঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে জনাব কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, পিপিএম এর নেতৃত্বে থানার অফিসার-ফোর্স কতৃক একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া অদ্য ২০/৮/২০২২ তারিখ ১৫:৪০ ঘটিকার সময় কসবা থানাধীন কাঠেরপুল খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তার উপর হইতে একটি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ন-২০-৪০২২ হইতে বিশেষ কায়দায় প্যাকেটিং অবস্থায় ২৫ প্যাকেট যাহার প্রতিটি ২ কেজি করিয়া ৫০ কেজি গাঁজা আসামি নুরুল হক (৬১)পিতা-মৃত মুক্তুল হোসেন, গ্রাম- কুটি বাজার, (খুরশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত হইতে উদ্ধার ও জব্দ করা হয়। উক্ত মাদক উদ্ধার সংক্রান্ত নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.