বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রবিবার সকাল ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২, কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়।
একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার জন্য ধানের চারা বিতরণ করা হয়। এছাড়াও তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
পরবর্তীতে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ মাঠে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়। বন্যার্ত এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.