মুরাদ মিয়া,সুনামগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৭নং ওয়ার্ড বাসীসহ দেশ প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ও শ্রীপুর বাজার কমিটির সভাপতি মো.ইমানুর মিয়া।
মো. ইমানুর মিয়া আরও বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি উপজেলা ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও(ঈদ মোবারক)।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি'মো.ইমানুর মিয়া বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে,পবিত্র ঈদুল ফিতর।দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের এবং খুশির দিন।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়,সারাবিশ্বে।শহরবাসী মানুষ
গুলো শিকড়ের টানে ফিরে আসেন বাড়িতে আপনজনের কাছে,মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এদিনে সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
শ্রীপুর বাজার কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা, মো. ইমানুর বলেন,ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশে এই প্রত্যাশা করি।এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে।এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
তিনি বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’
৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো.ইমানুর মিয়া, বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক,বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে আমি এ প্রত্যাশা করি।'
শুভেচ্ছান্তে: মো.ইমানুর মিয়া,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি'ও শ্রীপুর বাজার কমিটির সভাপতির দায়িত্ব আছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.