নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় বিএনপি-জামাতি ইসলামের নেতাকর্মীকে মারপিট, নাশকতা ও গায়েবী মামলায় জড়িত দেখিয়ে শনিবার রাতে ও রবিবার সারা দিন অভিযান চালিয়েতাদেরকে গ্রেপ্তার করা হয়।নওগাঁ সদর, আত্রাই, রাণীনগর, সাপাহার, মান্দা, মহাদেবপুর, ধামইরহাট, বদলগাছি, পোরশা,নিয়ামতপুর ও পত্নীতলায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নওগাঁ সদরে ১১,জন নিয়ামতপুরে ১৩,জন মান্দায় ৯,জন মহাদেবপুরে ৮,জন বদলগাছি ১১,জন সাপাহারে ১৭,জন পোরশায় ১০,জন ধামইরহাটে ৮,জন পত্নীতলায় ৮,জন আত্রাইয়ে ১১জন ও রানীনগর উপজেলায় ৮ জন আছেন। আটকের পর পুরোনো গায়েবি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, 'নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার বেশ কয়েক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার বেলা ১১ টার দিকে আসামিদের আদালতে হয় এবং পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে
নওগা প্রতিনিধিঃ।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.