নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধান ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশের একটি মাঠের ধান ক্ষেতের ভেতর থেকে সেই মৃতদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতের ভেতর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে মৃতদেহটি দেখতে সেখানে হাজারো মানুষের ভীড় জমে ওঠে। পরে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। নিহতের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙি ছিল। সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত নিহতের নাম ও কোন পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় সনাক্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া সহ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোে প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.