উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ধামইরহাটে নাহিদ হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল এমকেডিল জব্দ করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোকিল এলাকা থেকে তাকে আটক করা হয়।নাহিদ হোসেন বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জাহিদুল ইসলাম বাবুর ছেলে। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী বলেন, “আমাদের জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান চলমান রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী ছাড় পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।”ওসি আরও বলেন, “গ্রেপ্তার নাহিদ হোসেনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আসামি পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.