
| নারায়ণগঞ্জ সংবাদ দাতাঃ- নারায়ণগঞ্জের বন্দরে পাষণ্ড ছেলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো সুস্মিতা (৫০) নামের এক হতভাগা মাকে। পাষণ্ড ছেলে মাজহারুল ইসলাম সজিব (৩০) তাকে গলাগেটে হত্যা করে। সোমবার ভোরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, সোমবার ভোরে বন্দরের জহরপুর এলাকার আবদুল রফিকের ছেলে সজিব মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সজিব অপ্রকৃতস্থ ছিল। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে ওসি জানান |
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.