সুনামগঞ্জ প্রতিনিধি
১(নবেম্বর শনিবার)২০২৫ খ্রিস্টাব্দ তারিখে একটি অনলাইন সংস্করণে পাটলাই নদীতে নাব্যচিহ্ন নামে চাঁদাবাজি: আক্তার–বকুল চক্রের ভয়াল দৌরাত্ম্য শিরোনামে প্রকাশিত মনগড়া ও বানোয়াট সংবাদে আমাকে জড়ানো হয়েছে,এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
এই প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
আমি মোঃ সুয়েব মিয়া,অনলাইন পত্রিকাতে উল্লেখ করা হয়েছে। বকুল মিয়া, নিজেই চাঁদাবাজির কথা স্বীকার করে বলেন,আমরা টাকা তুলছি। কিন্তু এই টাকা আমরা একা খাই না—সুহেব মিয়া আমাদের কাছ থেকে ৫০–৬০ হাজার টাকা নিয়েছে আমরা সুহেব মিয়ার নির্দেশেই টাকা তুলি। শুক্রবার পর্যন্ত আমাদের সময় ছিল,তারপর টাকা তোলা বন্ধ করে দিয়েছি।
সেইম কথা স্বীকার করেন বকুলের সহকর্মী আক্তার হোসেন,উনি বলেন আমি দুই মাস আগেই টাকা তুলা বন্ধ করে দিছি। আমরা সুহেব মিয়ার নির্দেশে টাকা তুলেছি। উনিই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে।
আমি ও আমার পরিবারের জীবন চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন,সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করেছি। প্রতিবেদকের উল্লেখিত পত্রিকাতে যে সংবাদটি প্রকাশ করেছে,সেখানে আরও উল্লেখ করা হয়েছে,এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই সুহেব মিয়ার ছত্রছায়ায় এই চাঁদাবাজি চলছে। শ্রমিকদের ওপর নির্যাতন হলে আমরা নীরব থাকতে পারি না।
যেটা সম্পুর্ণ মিথ্যা যা সবগুলোই অসত্য ও ভিত্তিহীন। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমার নিজের ও ইউপি চেয়রাম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।এই উদ্দেশ্য প্রণোদিত,মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.