
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার রাত ৯টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাসভবনে বর্ষীয়ান এ রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার স্ত্রী ২০০৯ সালে ইন্তেকাল করেছেন।
শায়রুল কবির খান জানান, তার (শাহ মোয়াজ্জেম) নামাজের জানাজার বিষয়ে দলের এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত পরে জানানো হবে।তার ছেলে আমেরিকায় থাকেন। তাকে অবহিত করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.