মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন
দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
বিএনপি নেতা হাজী মোঃ সবুজ আলম বলেন,দলের সকল পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন,বিএনপি দেশের গণতন্ত্র,ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,দলের আদর্শ ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য,কামরুজ্জামান কামরুল মহোদয়ের পক্ষে থেকেও আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
শুভেচ্ছান্তে:
হাজী মোঃ সবুজ আলম।
তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.