স্টাফরিপোর্টারঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর মুক্ত দিবস পালিত হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৯ নভেম্বর বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামুড়া ও তার আশপাশ এলাকা শত্রুমুক্ত হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলার মুকুন্দপুর সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) মোহাম্মদ দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাষ্টার প্রমুখ
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.