ভোরেরপত্র রিপোর্ট :- ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে এক জন সচেতনতা মূলক সভা রোজ শুক্রবার ২৭শে জুন ২০২৫ইং বিকাল ৪:০০ ঘটিকার সময়,সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে, সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয় ।
. সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি,সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন
. উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া।
. বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহম্মেদ (সবুজ)। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ,মৃধা আহমাদুল কামাল । উপজেলা যুব দলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি ও উপজেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক,জহিরুল ইসলাম ভূইয়া। উপজেলা জামাতের আমীর এনাম খা ও সাধারণ সম্পাদক,নুরুজ্জামান জাবেদ। নোয়াগাও ইউপির চেয়ারম্যান,মনছুর আহাম্মেদ।পাকশিমুল ইউপির চেয়ারম্যান, কাউছার হোসেন। সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি ওসমান খান।সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।
. উক্ত সভায় জনপ্রতিনিধি,শুধী মহল,সুশীল সমাজ সহ সরাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
. পরে সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মোশারফ হোসাইন কে সম্মানসূচক উত্তোরণ পড়িয়ে দেন প্রধান বক্তা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার।
. সরাইল উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে, দাঙ্গা-হাঙ্গামা মুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সরাইল গঠনে বিশেষ অবদান রাখায় সচেতন সরাইলবাসির পক্ষ থেকে জনাব মোঃ মোশারফ হোসাইন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়া কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.