ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মহোদয়ের নির্দেশে জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জনাব মোঃ আসলাম হোসেন, অফিসার ইনচার্জ, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের তত্বাবধানে অদ্য ১৪/০১/২০২৩খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ০০.৪৫ ঘটিকার সময় সরাইল থানাধীন নতুন হাবলী সাকিনস্থ জনৈক মোঃ ইয়াছিন মিয়ার বসত বাড়ীর পূর্ব ভিটির গোয়াল ঘরের উত্তর পার্শ্বের টিনের ঘরের টিনের বেড়া কাটিয়া প্রবেশ করিয়া ৪/৫ জন চোর গরু চুরি করাকালে গরুর মালিক মোঃ ইয়াছিন মিয়া(২৪), পিতা-মৃত আব্দুল, গ্রাম- নতুন হাবলি, থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়া ও তাহার পরিবারের সদস্যগনসহ টের পাইয়া “চোর’ চোর” বলিয়া চিৎকার করে ঘর হইতে বাহির হয়ে দেখে তাহার গোয়াল ঘর হইতে গরু চুরি করে নিয়ে যাওয়া কালে চোর ১। মোঃ ইমন মিয়া(২২), পিতা-মোঃ ফারুক মিয়া, গ্রাম- নতুন হাবলি, থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন এবং অপর চোরের পালিয়ে যায়। উক্ত সংবাদ প্রাপ্ত হওয়ার পর সরাইল থানার এসআই(নিরস্ত্র)/মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আটককৃত আসামী মোঃ ইমন মিয়ার দেওয়া তথ্য মতে অপর চোর (২) মোঃ রফি আলী(৫০), পিতা-মৃত আজগর আলী, গ্রাম- নতুন হাবলি, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, (৩) মোঃ আনা মিয়া(৩৮), পিতা-মোঃ আরিজ মিয়া, গ্রাম- নতুন হাবলি, থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে সরাইল থানার নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.