ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া-২আসন সরাইল ইসলামপুর বাজারে জেলা বিএনপির নেতৃত্বে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও পথসভা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
  • ৫৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারে বিএনপি জোটের মনোনীত প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ।
বৃহস্পতিবার বিকেলে বুধন্তি ইউনিয়ন বিএনপির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক,জেলা বিএনপির সভাপতি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কার জয় মানে ধানের শীষের জয়।”
তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী জুনায়েদ আল হাবিবের পক্ষে প্রচারণা চালিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে তিনি দীর্ঘ ২৪ মাস কারাবরণসহ নির্যাতনের শিকার হয়েছেন।
বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং জেলা তরুণ দলের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান হেলালের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, যুবদল সভাপতি কামাল মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু, আবু ইউসুফ সাদ্দাম, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল সভাপতি নয়ন, শ্রমিক দল সভাপতি আব্দুল হামিদ, সামছুল হক এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
প্রধান বক্তা জুনায়েদ আল হাবিব বলেন, “আজ এসেছি কিছু নেওয়ার জন্য, আগামী ১২ তারিখের পরে আবার আসব দেওয়ার জন্য।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাঈনুল ইসলাম চপল এবং সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান তপু লস্কর।
সমাবেশ শেষে ইসলামপুর বাজারে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক বিশাল জনসমুদ্র।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনিত প্রার্থী কামরুল নির্বাচিত হয়েছেন ।
সুনামগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনিত প্রার্থী কামরুল নির্বাচিত…
ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসনে বিএনপি জোট, ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়।
ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসনে বিএনপি জোট, ১ আসনে স্বতন্ত্র…
আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি:ব্যারিস্টার রুমিন ফারহানা।
আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি…
তাহিরপুরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত।
তাহিরপুরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে আলোচনা সভা…
তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির মিছিল।
তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির…
তাহিরপুরে মিথ্যা মামলায় দুই মাস ধরে নিরপরাধ ব্যক্তি আতাবুর রহমান জেল হাজতে।
তাহিরপুরে মিথ্যা মামলায় দুই মাস ধরে নিরপরাধ ব্যক্তি…
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জোটের প্রার্থীদের বিজয় করার আহ্বান।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জোটের প্রার্থীদের বিজয়…
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার।