ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২০ জানুয়ারি ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
  • ৯৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এস.এম. শহিদ উল্লাহ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক, ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. হাফেজ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র শাহ মুর্তজা আলী।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে থেকে ১৩জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়। পরে আপিলে ৪ জন তাদের প্রার্থীতা ফিরে পায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে ৬টি আসনে ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি:ব্যারিস্টার রুমিন ফারহানা।
আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি…
তাহিরপুরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত।
তাহিরপুরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে আলোচনা সভা…
তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির মিছিল।
তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির…
তাহিরপুরে মিথ্যা মামলায় দুই মাস ধরে নিরপরাধ ব্যক্তি আতাবুর রহমান জেল হাজতে।
তাহিরপুরে মিথ্যা মামলায় দুই মাস ধরে নিরপরাধ ব্যক্তি…
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জোটের প্রার্থীদের বিজয় করার আহ্বান।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জোটের প্রার্থীদের বিজয়…
প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রুমিন ফারহানার, ‘৫ আগস্ট’ মনে রাখার হুঁশিয়ারি।
প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রুমিন ফারহানার, ‘৫ আগস্ট’…
সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান।
সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান।
মধ্যনগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত…