
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও দলটির জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এম.এ. হান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭শ’ ৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ১শ’ ২১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রাথী ব্যরিষ্টার রুমিন ফারহানা ৭০ হাজার ৯শ’ ২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৪৬ হাজার ৯শ’ ৩৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াত ইসলামী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৪১ হাজার ৭শ’ ৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১ লাখ ৩৩ হাজার ৮শ’ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪শ’ ৮০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এম.এ. মান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৭শ’ ৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস। তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৯শ’ ৯৫।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটপ্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৪ হাজার ২শ’ ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯শ’ ৬৪ ভোট।