ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ ২জন আটক।

  • ২৩ নভেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
  • ২৬১ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :-

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও দুইজন আসামী আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, রবিবার(২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযানে নামে ধর্মঘর বিওপির টহলদল। এসময় ভারতের দিক থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি আসলে তাদের ধাওয়া করে বিজিবি। পালানোর সময় ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়। এ চালানের মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।

অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগরের চন্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা মো. মারুফ আহমেদ (১৯) এবং
গাজীপুর জেলার বাসিন্দা মো. জীবন হক (২৪),জব্দকৃত আলু, পিকআপ এবং আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
বিপুল ভোটে বিজয়ী”কামরুলকে অভিনন্দন জানিয়েছেন,মো.কামাল হোসাইন।
বিপুল ভোটে বিজয়ী”কামরুলকে অভিনন্দন জানিয়েছেন,মো.কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনিত প্রার্থী কামরুল নির্বাচিত হয়েছেন ।
সুনামগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনিত প্রার্থী কামরুল নির্বাচিত…
ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসনে বিএনপি জোট, ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়।
ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসনে বিএনপি জোট, ১ আসনে স্বতন্ত্র…
ব্রাক্ষণবাড়িয়া-২আসন সরাইল ইসলামপুর বাজারে জেলা বিএনপির নেতৃত্বে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও পথসভা।
ব্রাক্ষণবাড়িয়া-২আসন সরাইল ইসলামপুর বাজারে জেলা বিএনপির নেতৃত্বে খেজুর…
আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি:ব্যারিস্টার রুমিন ফারহানা।
আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি…