ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুর, ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে গতকাল মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের একজন গৃহবধু আত্মহত্যা করিয়াছে বলে জানা গেছে, তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গত ৩০-০৫-২০২৩ তারিখ( মঙ্গলবার) সকাল ১১ টায় জান্দী গ্রামের সজীব বিশ্বাস এর স্ত্রী, স্বপ্না সরকার (২৬)দরজা বন্ধ করে ঘরের পাটাতনের কাঠের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
স্বপ্নার বাবার বাড়ি কাউলিবেড়া ইউনিয়নের বিসর্দী কান্দা গ্রামের সুভাষচন্দ্র সরকারের মেয়ে, তিনি জানান আমার মেয়ে স্বপ্নাকে প্রায় মারধর করত। সজীব বিশ্বাসের বড় ভাবির সাথে দৈহিক সম্পর্ক থাকার কারণে আমার মেয়েকে কারণে অকারনে প্রায় মারধর করে থাকতো সজীব বিশ্বাস। ঘটনা দিন সকালে সজীব বিশ্বাস তার মা এবং তার বড় ভাবি একসাথে আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে গলায় রশি ঝুলিয়ে রাখে। স্বপ্না বিশ্বাস এর ৬ বছরের একটি মেয়ে আছে, মেয়েটি বলেছে আমার বাবা আমার মাকে মেরেছে।
ঘটনা স্থলে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে গতকাল বিকেলে থানায় নিয়ে আসেন এবং আজ ১১টার সময় লাশটি ময়না তদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি জিয়াউল ইসলাম বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেয়ে তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.