মুরাদ মিয়া,সুনামগঞ্জ
আসন্ন ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়নের বারবারের(সাবেক)চেয়ারম্যান আলহাজ্ব
মোঃ আবুল হোসেন খাঁন এর ছেলে তরুণ সমাজ সেবক নতুন মুখ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ
আবুল কালাম খাঁ।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন এবং একটি আধুনিক, বৈষম্যহীন,মাদকমুক্ত ও আদর্শ ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
একজন ন্যায়পরায়ণ সৎ,যোগ্য তরুণ সমাজ সেবক মোঃ আবুল কালাম খাঁ বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ কোনো ভোগের স্থান নয়; এটি জনগণের আমানত এবং সেবার একটি পবিত্র দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে শ্রীপুর উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি জানান,নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, কালভার্ট ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের কাছে কোনো ধরনের দালালি বা ঘুষ ছাড়াই সরকারি ভাতা পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং গ্রাম্য সালিশে নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বার্তায় মোঃ আবুল কালাম খাঁ বলেন,আপনাদের দোয়া,ভালোবাসা ও আন্তরিক সমর্থনই আমার পথচলার মূল শক্তি। আসুন,আমরা সবাই মিলে আমাদের প্রিয় শ্রীপুর উত্তর
ইউনিয়নকে একটি সুখী,সমৃদ্ধ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলি।
পরিশেষে: তিনি আরও বলেন,নির্বাচনের আগে যেমন প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর পাশে রয়েছেন,তেমনি নির্বাচনের পরও সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে চান। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.