মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার
একটি সুন্দর,শান্তিপূর্ণ ও মাদকমুক্ত শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড গঠনের লক্ষ্যে (১৯জুন শুক্রবার)বিকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগলী বাজারে মাদকবিরোধী আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগলী বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য ও বাগলী চুনাপাথর আমদানি কারক গ্ৰুপের সভাপতি মোঃ কামাল হোসাইন।
এছাড়াও বক্তব্য দেন হামিদুল ইসলাম ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি,হাজী আব্দুল আলীম,ধর্মবিষয়ক সম্পাদক শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল,হাজী সোবান মিয়া(সাবেক) সহ-সভাপতি ১নং ওয়ার্ড যুবদল,উমর ফারুক,অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার
আবুল কালাম,অবসরপ্রাপ্ত বিমান বাহিনী মাওলানা আব্দুল হক,ইমরান হোসাইনসহ
বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনপি নেতা মোঃ কামাল হোসাইন বলেন,মাদক আজ পরিবার,সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত জনসাধারণ পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে এই স্লোগানে মাদকমুক্ত ১নং ওয়ার্ড বাগলী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ,সুস্থ ও উন্নত শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগলী গড়ে তোলা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.