মুরাদ মিয়া,সুনামগঞ্জ
সুনামগঞ্জ, তাহিরপুরে অপারেশন ডেভিল হান্ট বিশেষ অভিযানে উপজেলা সদর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি' শাহিনুর তালুকদারকে(৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাযায়,মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)দিনগত রাত ২টা সময়ে উপজেলা সদরের পার্শ্ববর্তী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কানামইয়া বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শাহিনুর তালুকদার(৫২) উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এর তথ্যমতে জানাযায়, গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে ডেবিল হান্ট এর বিশেষ অভিযান সবসময় অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.