
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
সুনামগঞ্জ-১(ধর্মপাশা,মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ)আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের ফলাফল শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী কামরুজ্জমান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে বিজয় হয়েছেন।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) রাত ৯টায় ১৭৭টি কেন্দ্রের ফলাফলের হিসাব অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এ আসনে চারটি উপজেলার ২৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৭৭টি। মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।