মাধবপুর সংবাদ দাতাঃ-
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ। সে বানিয়াং উপজেলার সৈয়দপুর গ্রামের গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদসহ' আনোয়ারকে আটক করে। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.