হবিগঞ্জ মাধবপুর থানার বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ সহ ১জন গ্রেফতার
মাদক পরিবহনের কাজে ব্যাবহিত সিএনজি আটক"মাধবপুর থানার বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনিক চন্দ্র দেব সংগীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১১/০২/২৩ খ্রিঃ সকাল ৬.২০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন ০৬ নং শাহাজাহান ইউনিয়নের নোয়াপাড়া -টু- শাহপুরগামী রাস্তার রতনপুর ব্রীজের দক্ষিণ দিকে আবুল হোসেনের স-মিলের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ সোহাগ মিয়া(২৫),পিতা- মনু মিয়া,সাং- মধ্য বেজুড়া,থানা-মাধবপুর, জেলা -হবিগঞ্জকে ৫৬ কেজি গাজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেন।এ বিষয়ে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করত: ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.