তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি।
আমি তোফায়েল আহমেদ,আপনাদের সন্তান,কারো ভাই,কারো ভাজিতা,কারো চাচা আমি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনগণের শাসক নয়,আমি এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের
সেবক হয়ে আমৃত্যু সেবা দিয়ে পাশে থাকতে চাই।
প্রিয় ৯নং ওয়ার্ডের জনগণের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই।আমার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য টাংগুয়া হাওর পাড়ের অবহেলিত গ্ৰামগুলোকে উন্নত এবং স্মার্ট একটি ৯নং ওয়ার্ড গড়তে দলমত নির্বিশেষে সবার ভোট চাই।
আপনারা যদি আমাকে আগামী আসন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ দেন। তাহলে আমি আমার প্রিয় ওয়ার্ড বাসীকে কথা দিলাম,এই অবহেলিত ও উন্নত বঞ্চিত ৯নং ওয়ার্ডকে একটি উন্নত ওয়ার্ড গড়ে তুলব ইনশাআল্লাহ।
সরেজমিনে ঘুরে জানাগেছে,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটাররা বলছেন, আসন্ন ৯নং ওয়ার্ড নির্বাচনে মেম্বার পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন এই তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ।তারা জানান,এই ৯নং ওয়ার্ডে যারাই (মেম্বার) হয়েছেন। কিন্তু দেখা গেছে এই অবহেলিত ৯নং ওয়ার্ড নিয়ে তাদের কোনো চিন্তা নেই।
তারা আরও বলেছেন,বিগত সময়ে এবং বর্তমানে এই ৯নং ওয়ার্ডে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এই অবহেলিত ৯নং ওয়ার্ডের উন্নয়নের জন্য আগামী আসন্ন নির্বাচনে আমরা তরুন সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদকে ৯নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।
এই হাওর পাড়ের যেকোনো মানুষ বিপদে আপদে পড়লে তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদকে ডাক দিলে অথবা ফোন করলে সবার আগে পাওয়া যায়।
তাই আমরা আগামী নির্বাচনে মেম্বার পদে তোফায়েল আহমেদকে ৯নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য,প্রচার-প্রচারণায় তৃণমূলে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন এই তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.