ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১২ আগস্ট ২০২৫, ৪:২৭ অপরাহ্ণ
  • ২১৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতি সাধনা ত্রিপুরা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় তাদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং তাদের চলার পথ মসৃণ করতে সরকার ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবীর। তিনি যুব উন্নয়নে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার জায়মন জাহান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সারুয়ার হাজারী পলাশ এবং উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব।
বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত থেকে উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব ঋণ গ্রহীতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…