মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৩০প্যাকেটে মোড়ানো ৬০কেজি গাঁজাসহ ঢাকা মেট্রো খ ১১-০৭৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার আটক করে বিজয়নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ২৬মে বিকাল ৫টার দিকে বিজয়নগর থানার এস আই আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুরে চান্দুরা অভিমুখী একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে প্রাইভেট কারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে পুলিশ প্রাইভেটকারকে ধাওয়া করলে মির্জাপুর মোড়ে পৌছে গাড়িতে থাকা ড্রাইভার প্রাইভেটকার ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গাড়িতে তল্লাশি করে ৩০প্যাকেটে মোড়ানো অবস্থায় ৬০কেজি গাঁজা উদ্ধার করে প্রাইভেটকার টি আটক করে
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.