মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহাম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ইউএনও নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন।ইউএনও ইরফান উদ্দিন জানান, গত কয়েকদিন ধরেই তিনি কাশি, জ্বর ও শরীর ব্যাথায় ভুগছিলেন। শনিবার দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি র্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষা করান। পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা ইউএনও’র করোনায় আক্রন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.