ভোরের পত্র

বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন– বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
  • ১১৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বিজয়নগর উপজেলা বিআরডিবি-র চেয়ারম্যান এইচ,এম, জহিরুল ইসলাম।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি উপজেলার সাধারণ ভোটারদের নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানান। জহিরুল ইসলাম বলেন, “এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই আপনারা কোনো প্রকার দ্বিধা বা ভয় না রেখে নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পবিত্র আমানত ও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন।”
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণ এবং তাদের মূল্যবান ভোট। একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল বিজয়নগর গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে।
বিআরডিবি চেয়ারম্যান এইচ,এম, জহিরুল ইসলাম উপজেলার প্রতিটি নাগরিককে নির্বাচনী আচরণবিধি মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়নগর উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে কোনো প্রকার বাধা ছাড়াই ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…