ভোরের পত্র

বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৫ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
  • ৫৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ছাত্রবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিজয়নগর উপজেলা প্রাঙ্গণে ‘বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়।
বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর। তাদের এই মেধার স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও এ.বি.এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে ফজলুল হক এবং জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি।
এছাড়াও উপজেলা বিএনপির নেতা জমির হোসেন দস্তগীর, জাকির হোসেন শাহ আলম, মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি জয়নাল আবেদীন কাসেমী।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের মোট ৫৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…