ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর চান্দুরা মাঠে ফাইনাল খেলায় সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন।

  • ২৮ জুলাই ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
  • ১৪৭ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামল “ফ্রিজ, টিভি ফুটবল টুর্নামেন্ট”-এর। ২৭ জুলাই ২০২৫ তারিখে উপজেলার চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে আবেদ আলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে, উক্ত খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক ভিড় জমান।
চান্দুরা সূর্য তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জহিরুল হাসান (রয়েল) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলার সভাপতিত্ব করেন মুহাম্মদ তারা মিয়া।
আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছায়েদ খন্দকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল হৃদয়, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী রহমান, যুবদলের আলী হোসেন, নুরুল ইসলাম সর্দার, সভা চান মিয়া, মুহাম্মদ মন মিয়া, হাবুল মিয়া, উসমান গনি রাজা এবং মুহাম্মদ রিপন মিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শক বৃন্দ।
খেলার প্রথমার্ধ থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চারটি গোল করে নিজেদের অবস্থান শক্ত করে। দ্বিতীয়ার্ধে আবেদ আলী স্পোর্টিং ক্লাব দুটি গোল করে খেলায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুহাম্মদ আনচর আলী এবং রেফারির দায়িত্বে ছিলেন এস এম ফকরিয়া স্যার। খেলার ধারাবিবরণীতে ছিলেন লিটন দেব নাথ ও মিজানুর রহমান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই যোদ্ধার উপর হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি।
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায়…