
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার নবগঠিত সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি বিজয়নগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আরও এগিয়ে যাবে।
বিবৃতিতে তারা বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে সরকারের সকল মন্ত্রীপরিষদ সদস্যদের সফলতা কামনা করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশকে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার আরও বলেন, গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রম শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক অগ্রগতিতে সরকার কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন তারা। বিজয়নগর উপজেলা বিআরডিবি সর্বদা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
শেষে তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সরকারের সার্বিক সাফল্য কামনা করেন।