ভোরের পত্র

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে

  • ২১ নভেম্বর ২০২১, ৮:৪১ অপরাহ্ণ
  • ৫৫৬ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনা:চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্র বলছে, কাল সোমবার আবারও মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে। তখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী বাছাই করা হবে। কালকে সব প্রার্থী বাছাই সম্ভব না হলে পরে আবারও বৈঠক বসতে পারে।

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে সারা দেশে ৮৪০টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইউনিয়নগুলোতে বিভিন্ন ধাপে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন কমিশন চতুর্থ ধাপ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে। সারাদেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন আছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মনোনয়নপত্র দাখিল।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের…
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা:ইঞ্জিনিয়ার শ্যামল
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে…
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল…
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ…
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত…
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল…
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।