ভোরের পত্র

উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের কর্মীকে মারধরের অভিযোগ।

  • ২৪ মে ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ
  • ৭১ বার দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ঘোড়া প্রতীকের প্রার্থীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২২ মে) রাত ৭ টায় তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আলমগীর মীর। এর আগে উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ বাজারে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর কর্মী সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকার মো. রাব্বি (২২), তারেক (২৪), জাফর (৪০) ও জলিল (৩৫) মিলে আমার দোকানের সামনে টাঙানো ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি-উল-কবিরের পোষ্টার ছিঁড়ে ফেলে। পরে আলমগীর মীর তাদের কাছে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞেস করলে তাকে ক্ষুব্ধ হয়ে দোকান থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে আনারস প্রতীকের কর্মীরা। মারধরের মধ্যে ওই কর্মীকে নির্বাচনী প্রচার থেকে সরে যেতে বলেন ও প্রাণনাশের হুমকি দেন। এসময় তার সাথে থাকা ৭ হাজার টাকা নিয়ে যান।

এ বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি-উল-কবির বলেন, আনারস প্রার্থীর কর্মীরা অন্যায়ভাবে আমার কর্মীকে মারধর করেছে। এবং তারা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে এবং থানায় অভিযোগ দেওয়া হবে।

এবিষয়ে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি এগুলো মিথ্যা ভিত্তিহীন। তারা উল্ট আমার ব্যানার পোস্টার ছিঁড়েছে।

তালতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।