ভোরের পত্র

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।

  • ৪ মার্চ ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
  • ৮০ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ,জামালগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইল সৌদি আরব,এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট ফোরাম হাইল সৌদি আরব,এম শহিদুল ইসলাম সরকার।

তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান,স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান নবনির্বাচিত সরকারের সাফল্য প্রতিনিয়ত তুলে ধরছেন জনসাধারণ মানুষের মধ্যে।

একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন তিনি।

জামালগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটাররা জানান,এম শহিদুল ইসলাম সরকারের পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ থাকায় তিনি এই পদে ভোটে লড়ে জয়ী হতে পারবেন বলে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বিশ্বাস।

এম শহিদুল ইসলাম সরকার বলেন,আমার প্রথম অঙ্গীকার দূর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান। কৃষক শ্রমিক ও যুবকদের ন্যায্য অধিকার ও স্বাস্থ্য খ্যাতে বাস্তবায়ন উন্নয়ন।
বিভিন্ন দিক দিয়ে জামালগঞ্জ উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জামালগঞ্জ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন,গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য-উদ্দেশ্যই আমাকে বারবার তাগিদ দেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি।এজন্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আমি প্রার্থীতা ঘোষণা করলাম।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…