ভোরের পত্র

নওগাঁর পত্নীতলায় প্রমি রানী নামে এক গৃহবধুর মৃত্যুদেহ উদ্ধার।

  • ৫ এপ্রিল ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
  • ১২৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো প্রমি রাণী সরকার ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী স্বপন সরকারের স্ত্রী। তার ঘরে ১০ বছর বয়সী একজন ছেলে আছে। প্রমি রাণী আত্রাই উপজেলার তিলাবুদুড়ী গ্রামের শ্রী পদ সাহার মেয়ে। তার পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। প্রমির বাবা শ্রী পদ সাহা ও চাচাতো ভাই শ্রী সমিরন থানায় অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ‘বিয়ের পর থেকে নানা কারণে প্রমিকে নির্যাতন করত তার স্বামী ও পরিবারের লোকজন। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার পারিবারিক দরবার করা হয়েছে। তবে স্বামীর পরিবারের চাহিদা মিটাতে না পারায় নির্যাতন চলতেই থাকে। মাঝেমধ্যে মোবাইলে এসব বিষয়ে কল করে বাবা ভাইদের জানাতেন তিনি। তাদের ধারণা স্বামী ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করছে।’
নিহত প্রমির স্বামীর পরিবার বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস ট্যাবলেট পোকা মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রমি। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়৷ এরপর চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হচ্ছিল। মহাদেবপুর উপজেলার চক এনায়েত এলাকায় পথেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে তারপর মরদেহ হেফাজতে নেয় পুলিশ। জানাযায় মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।
নওগাঁ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…