ভোরের পত্র

নওগাঁ বদলগাছীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার।

  • ৫ আগস্ট ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ
  • ৯৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:- নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন উত্তর শ্যামপুর গ্রামের মৃত আছির উদ্দিন ছেলে মঞ্জুর মোর্শেদ (৬০) এবং একই গ্রামের তাবরেজের স্ত্রী সুফিয়া বেগম (৬২)।

৪ আগস্ট,শুক্রবার গভীর রাতে রাজশাহী সিটি বাইপাস এবং জয়পুরহাট জেলার জামালপুর নামক স্থান থেকে সাজাপ্রাপ্ত উক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের আনোয়ারুল আজিজ দুদুকে রাতের বেলায় গুলি করে হত্যা করে আসামিরা। হত্যা মামলায় আসামিদের যাবজ্জীবন সাজা কার্যকর হয়। এবং সাজা কার্যকর হওয়ার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যার ঘটনা ছিলো এটি। দীর্ঘদিন দুই আসামি পলাতক ছিলো। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়েছে।আসামিদের গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।