ভোরের পত্র

বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মুক্তির দূত:কবীর ভূঁইয়া।

  • ৯ জানুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
  • ১৩৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন,বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) কসবার বিনাউটি এলাকায় রাউতাট মসজিদ নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

এ সময় কবীর ভূইয়া বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠান শেষে কবীর আহমেদ ভূঁইয়া আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কসবা সদরের তালতলা গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব আজগর আলীর জানাজায় অংশগ্রহণ করেন। পাশাপাশি খাড়েরা ইউনিয়নে এতিমদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া অনুষ্ঠানে তবারক বিতরণ করেন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…