ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:২১ অপরাহ্ণ
  • ১৬৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ায় ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ টানা ১৬তম বারের মতো শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।

এসময় জেলা পুলিশ সুপার শাহ মো:আব্দুর রউফ,শ্রেষ্ঠ এসআই মাহবুবুল আলমের হাতে পুরস্কার তুলে দেন এবং তিনি বলেন, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিলের অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

জানা যায়, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব, পলাতক আসামি গ্রেপ্তারে দক্ষতা এবং থানার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ধারাবাহিকভাবে এ সম্মান অর্জন করে আসছেন। তার এই সাফল্য বিজয়নগর থানা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মাহবুবুল আলম বলেন, এ অর্জন তাকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন,

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী এমপি।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী…
সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস,এম মাহবুব মল্লিক
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন…
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…