ভোরের পত্র

ভাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • ২৩ এপ্রিল ২০২৩, ৮:৩১ পূর্বাহ্ণ
  • ১১৭ বার দেখা হয়েছে

হুমায়ুন কবির ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া গতিতে  মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল জোবায়ের মোল্লা (২২) নামের এক যুবকের । এ সময় আরোহী দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ঈদের দিন বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে। নিহত জোবায়ের মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু শহীদ মোল্লার ছেলে।

আহতরা হচ্ছে- একই গ্রামের শহীদ শরীফের ছেলে সিফাত শরীফ(২২)ও ওদের আরেক বন্ধু রনি কাজী (২১) পিতা- অজ্ঞাত। এদের সকলের বাড়ি একই গ্রামে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোবায়ের এরা তিন বন্ধু মিলে এক মোটরসাইকেলে করে ঈদের দিন ঘুরতে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যাচ্ছিলেন। এতই বেপরোয়া চলছিল ওদের মোটরসাইকেল। ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একা একাই দুর্ঘটনায় পড়ে। হেলমেট কারো মাথায় না থাকায় মোটরসাইকেলের হ্যান্ডেল চালক জোবায়ের এর চোখের ভিতর ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরোহী দুইজন গুরুতর আহত হন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…