বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Search
হোম
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
তথ্য প্রযুক্তি
রাজনীতি
লাইফষ্টাইল
শিক্ষাঙ্গন
Home
বিজয়নগর
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী পালিত।
৯ অক্টোবর ২০২২, ১১:১০ অপরাহ্ণ
১৯১ বার দেখা হয়েছে
বিজয়নগর প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। ৯ অক্টোবর ১২ ই রবিউল আওয়াল রোজ রবিবার উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধাণ উপদেষ্ঠা, জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান, দৌলতবাড়ী দবার শরীফের পীরে তরিকত, হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল ৯ টার সময় উপজেলার চম্পকনগর চৌরাস্তার মোড় হতে হাজার হাজার সুন্নি জনতার এক র্যালি বের হয়। পরে র্যালিটি প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের মাঠে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, সাহেবজাদা পীরে তরিকত, সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ জুম্মান,সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি ইছহাক সরকার,ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, নুরুল আমীন সরকার, রৌপা দরবার শরীফের মোতাওয়াল্লী কবি ম ফ স তাবরীজ সরকার, বিজয়নগর মডেল মসজিদের খতিব মেজবাহ উদ্দিন , আবুল ফজল সর্দার, হযরত মাওলানা রায়হান উদ্দিন মোল্লা, হাজী আবু জাহের, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহমান নাঈমী প্রমূখ। ঈদে মিলাদুন্নবী (সা: ) এর তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন, অদ্যকার সভার সভাপতি, ইসলামিক নেতা, হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে দলমত নির্বিশেষে একই পতাকাতলে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নবীজির শান ও মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।দোয়া, মিলাদ, কিয়াম ও তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সর্বশেষ
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
১৪ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
১২ এপ্রিল ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
১১ এপ্রিল ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
৭ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
এ জাতীয় আরো পড়ুন :
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায়…
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার দ্রুত…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধ…
Copyright © 2026
ভোরের পত্র
| Design & Developed By:
ZamZam Graphics